1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

জরুরি সন্ধান চাই: ঢাকা থেকে নিখোঁজ হয়েছেন ঈদগাঁওর এজাহার মিয়া

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫৯ বার পঠিত

মোহাম্মদ সেলিম, (ঈদগাঁও) কক্সবাজার: কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার বোয়ালখালী এলাকার বাসিন্দা মো. এজাহার মিয়া (৫৯) রাজধানী ঢাকা থেকে নিখোঁজ হয়েছেন। গত ৩ মে ২০২৬, রবিবার বিকেলে আব্দুল্লাহপুর এলাকা থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে সন্ধান চালালেও এখন পর্যন্ত তাঁর কোনো হদিস মেলেনি।

 

পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ মে বিকেল ৩:৩০ মিনিটের দিকে তিনি ঢাকার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে উত্তরার দিকে যাওয়ার সময় নিখোঁজ হন। তিনি কিছুটা স্মৃতিভ্রম বা ভুলে যাওয়ার সমস্যায় ভুগছেন।

 

 

 

এজাহার মিয়া, বোয়ালখালী, ঈদগাঁও, কক্সবাজার। শারীরিক বর্ণনা: উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং হালকা-পাতলা গড়ন। মাথায় অল্প চুল এবং মুখে ছোট ছোট সাদা দাড়ি ও গোঁফ আছে।

 

নিখোঁজকালীন পোশাক: পরনে সাদা শার্ট, কালো প্যান্ট ও মাথায় সাদা টুপি ছিল। এছাড়াও তাঁর হাতে একটি কালো রঙের ব্যাগ ছিল।

 

কোনো হৃদয়বান ব্যক্তি যদি উনার সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তবে নিচের মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। সন্ধানদাতাকে পরিবারের পক্ষ থেকে পুরস্কৃত ও সম্মানিত করা হবে।

 

যোগাযোগের ঠিকানা: 01335-408273 01851-176462 01623-269089 WhatsApp (বিদেশের নম্বর): +966 53830 6294 +966 55884 5503

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park