1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

মুনাফার আগুনে জ্বালানি মজুদ—তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে উন্মোচিত গোপন কারবার

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৬ বার পঠিত

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে জারকিনে পেট্রোল মজুদের অভিযোগে একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে সংরক্ষিত বিপুল পরিমাণ পেট্রোল জব্দ করে তা বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বেলতলি এলাকায় অবস্থিত ‘আর বি ফিলিং স্টেশন’-এ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন জানতে পারে যে, ওই ফিলিং স্টেশনটিতে জারকিনে করে পেট্রোল মজুদ করে তা অধিক দামে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে জারকিনে সংরক্ষিত প্রায় ১২০ লিটার পেট্রোল জব্দ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার ও প্রাসঙ্গিক আইনের আওতায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, অবৈধভাবে পেট্রোল মজুদ করে তা বাইরে বেশি দামে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জব্দ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত পেট্রোল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও ভোক্তাদের সঙ্গে প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এ কঠোর অবস্থান অবৈধ মজুদদার ও অসাধু ব্যবসায়ীদের জন্য একটি সতর্ক বার্তা বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযানে সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছে এবং জ্বালানি বাজারে স্বচ্ছতা ফিরবে বলে তারা আশা করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park