1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ১ হাজার মানুষের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার পঠিত

ফজলুর রহমানঃ পঞ্চগড়ে ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটি (ডিবিডিএস) এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান উৎসাহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে ছোট-বড়সহ ১ হাজারের বেশি মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) হাফিজাবাদ দারিকামারী ডি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, মানবসেবার লক্ষ্য নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ অংশ নেন। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবীরা সারাদিন নিরলস পরিশ্রম করে কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন।
আয়োজকরা বলেন, একজন অসহায় রোগীর জন্য এক ব্যাগ রক্ত নতুন জীবনের আশার আলো হয়ে উঠতে পারে। তাই সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
তারা আরও জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি আরও বড় পরিসরে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করবে।
এ কর্মসূচিতে সহযোগিতা করেছে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park