1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বিতর্কিত জমিতে স্থাপনা নির্মাণ ও ব্যবসা পরিচালনার অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ নয়া-মার্কেট ব্রিজ সংলগ্ন এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে বিতর্কিত জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্র ও অভিযোগকারী পরিবার জানায়, ওই এলাকার মোবারক আলী ও তার স্ত্রী মমতাজ বেগম ওরফে জোসনা দাবি করেন, তাদের ভোগদখলীয় জমির একটি অংশে প্রতিপক্ষ মানিক স্থাপনা নির্মাণ করে ফার্নিচার ও ইলেকট্রনিক্স ব্যবসা পরিচালনা করছেন।

অভিযোগকারী পরিবারের দাবি, জমি নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে আদালত ও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা। এছাড়া বাধা দিতে গেলে তাদের ভয়ভীতি ও মারধরের শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

এ ঘটনায় মোবারক আলী ও তার স্ত্রী রাণীশংকৈল থানাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। অভিযোগের পর প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করা হয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা যায়।

এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে। দ্রুত সুষ্ঠু তদন্ত ও আইনগত সমাধান হলে পরিস্থিতি স্বাভাবিক হবে।

তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park