1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ধর্মের বিভাজন নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই, কাশিমপুরে পথসভায় অনিন্দ্য ইসলাম অমিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পঠিত

ধর্মের বিভাজন নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই, কাশিমপুরে পথসভায় অনিন্দ্য ইসলাম অমিত

 

যশোর জেলা প্রতিনিধি, মোঃ জুম্মান হোসেনঃ যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শানতালা গ্রামের হিন্দু মুসলিমের ফুলের শুভেচ্ছা ও ভালো বাসায় সিক্ত হয়ে নির্বাচনী প্রচারণা শুরু করছেন যশোর -৩ ( সদর) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার সকাল থেকে তিনি শানতলা থেকে প্রচারণা শুরু করেন।

সেখানে পথ সভায় স্থানীয় বাসিন্দা সাবেক শ্রমিক নেতা শামসুর রহমান বলেন,আমরা এই গ্রামের হিন্দু মুসলিম একত্রে মিলে মিশে বসবাস করে আসছি। আমরা ধর্মের ভিত্তিতে কোন বিভাজন চাই না। আজকে যারা ধর্মের দেওয়াল দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। যে কোন মূল্যে আমরা তাদের তাদের প্রতিহত করবো। একাত্তরে আমি নিজে তাদের ভূমিকা দেখেছি। তাদের ভয়ে বাড়ি ঘর ছেড়ে পালিয়েছিলাম।আমরা এমন বাংলাদেশ আর দেখতে চাই না।
অনিন্দ্য ইসলাম অমিত তার বক্তৃতায় বলেন, আমরা আগামীতে কেমন বাংলাদেশ গড়তে চাই, তার প্রমাণ গেল চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেখিয়ে দিয়েছি। সারাদেশের মতো যশোরেও পাড়া মহল্লায় পাহারা বসিয়ে সনাতন ধর্মাবলম্বী থেকে শুরু করে সকল ধর্মের মানুষের জানমাল, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ঘরের সুরক্ষা দিয়েছি। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। বিএনপি কোন দিনই ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে মানুষের মধ্যে বিভেদ বিভাজন চায় না।
কাশিমপুর ইউনিয়নের ভেঙে পড়া রাস্তার উন্নয়নে আমি ধানের শীষে ভোট চাই। আমার পিতা তরিকুল ইসলাম এই গ্রামের মেঠোপথ থেকে শুরু করে রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরের উন্নয়নের পাশাপাশি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলেন। এরপর দীর্ঘ ১৭ বছর এই এলাকার মানুষ উন্নয়ন বঞ্চিত। আমি নতুন করে এলাকায় উন্নয়ন করতে চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park