
ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর এলাকায় রবিবার দুপুরে বজ্রপাতে লাবনী আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির সময় বাড়ির পাশে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আকস্মিক এই দুর্ঘটনায় পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।