
মো: ফজলুর রহমান: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আলী ফিলিং স্টেশনে তেল নিতে আসা পাঁচজন মোটরসাইকেল চালককে মোট ২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) বালিয়াডাঙ্গী আলী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন বালিয়াডাঙ্গী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহসানুল হক।
জানা গেছে, নিয়ম অমান্য করায় সংশ্লিষ্ট মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
এ ঘটনায় এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।