1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে সড়ক দুর্ঘটনায় তালবাড়িয়া প্রাইমারি স্কুলের শিক্ষার্থী গুরুতর আহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৪৪ বার পঠিত

যশোরে সড়ক দুর্ঘটনায় তালবাড়িয়া প্রাইমারি স্কুলের শিক্ষার্থী গুরুতর আহত

 

 

যশোর প্রতিনিধি: মোঃ জুম্মান হোসেনঃ যশোর সদর উপজেলার তালবাড়িয়া প্রাইমারি স্কুলের এক শিক্ষার্থী বিদ্যালয়ের সামনের রাস্তায় মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছেন

আজ সকাল ১১টা দিকে দুর্ঘটনায় শিকার হন
ওই খুদে শিক্ষার্থী। শিশুটির নাম জান্নাত (০৫) নোয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া এলাকার মামুনের কন্যা ও তালবাড়িয়া প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি মোটরসাইকেল শিশুটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

হাসপাতাল সূত্র থেকে জানা যায় দুর্ঘটনায় জান্নাতের মাথা ও পায়ে গুরুতর আঘাত লাগে। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সে শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকদের ভাষ্যমতে, তার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা স্কুলসংলগ্ন সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপদ পারাপারের ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park