1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বিতর্কে স্ট্যামফোর্ডকে হারিয়ে বিজয়ের ট্রফি জিতেছে নজরুল বিশ্ববিদ্যালয়

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পঠিত

আইভি আক্তার মারিয়া, জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছায়া সংসদে বিতর্কে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিকে হারিয়ে জয়ী।

 

গত ১৮ এপ্রিল (শনিবার) ২০২৬ তারিখ ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আসন্ন বাজেট নিয়ে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) তে অনুষ্ঠিত হয় এক বিশেষ প্রাক বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। বিজয়ী দল হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত ট্রফি ;১৯ এপ্রিল (রবিবার)২০২৬ তারিখ দুপুরে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নিকট হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের বিজয়ী বিতার্কিকগণ। এসময় মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিজয়ী বিতার্কিকগণকে উষ্ণ অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

 

‘আগামী বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমেই অর্থনৈতিক সুরক্ষা অর্জন করা যাবে’ এই বিষয়ে সরকারি দল হিসেবে যুক্তি উপস্থাপন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকগণ। বিরোধীদল হিসেবে অংশগ্রহণ করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিতার্কিকগণ।

 

বিতর্ক প্রতিযোগিতায় প্রধানমন্ত্রী/ সংসদ নেতা হিসেবে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের হরি প্রিয়া সেন, অর্থমন্ত্রী হিসেবে আইন ও বিচার বিভাগের মো: হাসিবুর রহমান, সাংসদ হিসেবে ফোকলোর বিভাগের মো: আতিকুর রহমান সেতু এবং দলীয় সদস্য হিসেবে অংশগ্রহণ করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের আসাদুর রহমান রবিউল ও আইন ও বিচার বিভাগের সাঈদা রহমান শৈলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডি’র সম্মানীয় ফেলো এবং বিশিষ্ট অর্থনীতিবিদ। স্পীকার হিসিবে দায়িত্ব পালন করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ, চেয়ারম্যান, ডিবেট ফর ডেমোক্রেসি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park