1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ভুট্টা ক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২০৮ বার পঠিত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেউলি খুনিয়াপাড়া এলাকায় একটি ভুট্টা ক্ষেত থেকে মোছাঃ খুকি আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে খাবার শেষে ঘুমাতে যান খুকি আক্তার। পরদিন ভোরে তার স্বামী তাকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার দুপুরে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতের আইলে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
মরদেহে ধস্তাধস্তির আলামত, মুখমণ্ডল ফুলে যাওয়া এবং নাক দিয়ে রক্ত বের হওয়ার চিহ্ন পাওয়া গেছে, যা ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে।
খবর পেয়ে বাংলাদেশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park