1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে সোহাগ (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোহাগ আখানগর ইউনিয়নের চতুরাখোর গ্রামের বাসিন্দা মো. আমিরুল ইসলামের ছেলে। তিনি মহাদেবপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ তারিখ) রাত প্রায় ১১টার দিকে আখানগর রেলওয়ে স্টেশনের পাশে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে নামার সময় অসাবধানতাবশত তার পা পিছলে যায় এবং নিচে পড়ে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে। স্থানীয়রা চলন্ত ট্রেনে ওঠানামার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park