1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

৫ টাকায় ১২০ কিমি: ঠাকুরগাঁওয়ে রতনের ব্যাটারিচালিত ‘হোন্ডা’

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও: যেখানে এক লিটার তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে, সেখানে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন রতন মহন্ত। কোনো পেট্রল বা মবিল ছাড়াই মাত্র ৫ টাকার বিদ্যুৎ খরচে তার মোটরসাইকেল ছুটছে প্রায় ১২০ কিলোমিটার।

রাণীশংকৈল উপজেলা শহরের মহলবাড়ী এলাকার সুরেন মহন্তের ছেলে রতন মহন্ত পেশায় একজন অটোভ্যান মেকানিক। আগে তিনি সাইকেল মেরামতের কাজ করতেন। বর্তমানে কলেজ রোড এলাকায় তার একটি যন্ত্রাংশের দোকান রয়েছে।
জানা যায়, ২০১৯ সালে শখ করে একটি পুরাতন ১০০ সিসির মোটরসাইকেল কেনেন রতন। তবে শুরু থেকেই নানা যান্ত্রিক ত্রুটি এবং তেলের উচ্চমূল্যে বিপাকে পড়েন তিনি। স্থানীয় মেকানিকদের বারবার চেষ্টাতেও বাইকটি পুরোপুরি সচল করা সম্ভব হয়নি। একপর্যায়ে তেলের খরচ ও মেরামতের ঝামেলা থেকে মুক্তি পেতে তিনি নেন ব্যতিক্রমী সিদ্ধান্ত—বাইকের ইঞ্জিনই খুলে ফেলেন।
পরবর্তীতে বাইকের ইঞ্জিনের জায়গায় ১২ ভোল্টের ৪টি ব্যাটারি এবং একটি অটোরিকশার শক্তিশালী মোটর স্থাপন করেন তিনি। ব্যাটারি ও মোটরের সমন্বয়ে নিজের মোটরসাইকেলকে রূপান্তর করেন একটি বৈদ্যুতিক যানে।
রতন মহন্ত বলেন, “শুরুতে ব্যাটারি চালিত বাইক নিয়ে অনেকে হাসাহাসি করেছে, ঠাট্টা করেছে। কিন্তু আমি দমে যাইনি। এখন যখন তেলের অভাবে মানুষ পাম্পে লাইন দিচ্ছে, তখন তারাই আমাকে প্রশংসা করছে।”
স্থানীয়রা বলছেন, তেলের সংকটের এই সময়ে রতনের উদ্ভাবন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
তথ্যসূত্র: যুগান্তর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park