1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

জে এন্ড এস কোচিং সেন্টারে ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পঠিত

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও: জে এন্ড এস কোচিং সেন্টারের উদ্যোগে ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটে কোচিং সেন্টার প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা আমজানখোর ইউনিয়নের স্কুল হাট বাজারে, রত্নাই বগুলাবাড়ি স্কুল এন্ড কলেজ মাঠের দক্ষিণ পাশে।

অনুষ্ঠানটি পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। পরে মডেল টেস্ট পরীক্ষায় বিজ্ঞান ও মানবিক শাখায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কোচিং সেন্টারের পরিচালক মোঃ জসীমউদ্দীন উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া রত্নাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিসবাউল হক ও সহকারী প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুকসহ কোচিং সেন্টারের অন্যান্য শিক্ষকবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বিদায়ী শিক্ষার্থীরা শিক্ষকদের সম্মান জানিয়ে ১০,০০০ টাকার একটি চেক প্রদান করেন। পাশাপাশি পদার্থ বিজ্ঞানের শিক্ষক মোঃ আব্দুস সালাম এবং গণিত শিক্ষক মোঃ মাজেদুল ইসলাম শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে পুরস্কৃত করেন।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্যে কোচিং সেন্টারের মান ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং অনেকেই জিপিএ-৫ অর্জনের আশাবাদ ব্যক্ত করেন। তারা সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

পদার্থ বিজ্ঞানের শিক্ষক মোঃ আব্দুস সালাম বলেন, “বিদায় বেলায় তোমাদের চোখের জল ও চলে যাওয়ার কষ্ট আমাদের স্পর্শ করেছে। তোমাদের বিদায় দিতে কষ্ট হলেও এই ভেবে আনন্দ লাগে যে, তোমরাই একদিন আমাদের এলাকাকে জ্ঞানের আলোয় আলোকিত করবে।”

অনুষ্ঠানের শেষে সকল পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়। পরে মিষ্টিমুখ ও তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এ সময় পরীক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পর বিদায়ী শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park