1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রিজম কোচিং সেন্টারের উদ্যোগে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পঠিত

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৭নং আমজানখোর ইউনিয়নে প্রিজম কোচিং সেন্টারের উদ্যোগে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় আয়োজিত এ অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। অনুষ্ঠানটি পরিচালনা করেন কোচিং সেন্টারের পরিচালক মোঃ রাজু রায়হান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মোঃ আইয়ুব আলী। তিনি তার বক্তব্যে এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি সুখবর ঘোষণা করেন। তিনি বলেন, ৭নং আমজানখোর ইউনিয়নের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী সকল শিক্ষার্থীকে কৃতি সম্মাননা পুরস্কার প্রদান করা হবে।

 

অনুষ্ঠানে রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ, বিদায়ী শিক্ষার্থীদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

বিদায়ী শিক্ষার্থীরা তাদের শিক্ষক ও অতিথিদের ব্যাজ পরিয়ে বরণ করে নেয়। পরে প্রিজম কোচিং সেন্টারের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

এছাড়াও মডেল টেস্ট পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাওলানা জসিম উদ্দিন। অনুষ্ঠান শেষে তিনি দোয়া পরিচালনা করেন।

 

সার্বিকভাবে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park