1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ঠাকুরগাঁওয়ে পানিতে পড়ে চার বছরের শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামে পানিতে পড়ে রুবান (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবান ওই গ্রামের বাসিন্দা মো. নাজমুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পাশের পানিতে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্তানের মৃত্যুতে হাসপাতালে পিতা মো. নাজমুল ইসলামের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। তার বুকফাটা কান্নায় আশপাশের মানুষও আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park