1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রাণীশংকৈলে প্রাচীর চাপা পড়ে শিশুর মৃত্যু মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে প্রাচীরের দেয়াল চাপা পড়ে মোবাশিরা (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত মোবাশিরা পৌর শহরের চাঁদনী রোডের পূর্বপাশে বসবাসকারী কাঠ ফার্নিচার ব্যবসায়ী মনজুর আলমের একমাত্র কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলার সময় হঠাৎ একটি প্রাচীর ধসে পড়লে তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় মোবাশিরা। পরে তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার পর শিশুটির নিথর দেহ বাড়ির বারান্দায় রাখা হলে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। বাবা-মা, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কান্নায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে শোকের পাশাপাশি উদ্বেগও দেখা দিয়েছে। তারা ঝুঁকিপূর্ণ দেয়াল ও অবকাঠামো দ্রুত অপসারণ বা মেরামতের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park