
আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলায় পাওয়ার টিলারের চাপায় সাঈদী (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাঈদী ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ সাদিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির পাশে থাকা নিজস্ব একটি পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় শিশুটি। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।