
ফজলুর রহমান: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন। রবিবার (১২ এপ্রিল ২০২৬) এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
থানায় পৌঁছালে পুলিশ সুপারকে একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি থানায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা শোনেন। এ সময় তিনি প্রয়োজনীয় বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ সুপার ব্যারাক ভবন, মেস ও ডাইনিং পরিদর্শন করেন এবং থানার বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) স্নেহাশীষ কুমার দাস এবং রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ মোঃ আমানুল্লাহ আল বারীসহ থানার অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।