1. admin@dailyuttarerchitro.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ডিসি ও এসপির দ্রুত পদক্ষেপে জুয়ার আসর বন্ধ প্রশংসায় ভাসালেন স্থানীয়রা

  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫২ বার পঠিত

ফাহাদ মোল্লা: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বৈসাবী মেলার আড়ালে লটারি ও হাউজিসহ বিভিন্ন ধরনের জুয়া খেলা চলার অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

জানা যায়, উপজেলার সূত্র কর্মা পাড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব—বৈসু, সাংগ্রাই, বিজু, বিহু ও বিষু উদযাপনকে কেন্দ্র করে “বৈসাবী মেলা–২০২৬” আয়োজন করা হয়।
গত ১ এপ্রিল ২০২৬ বুধবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়
মেলা পরিচালনা কমিটির সূত্রে জানা যায় , ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত মেলা চলার কথা ছিল।
তবে স্থানীয়দের অভিযোগ, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনের আড়ালে মেলার ভেতরে লটারি, হাউজি ও অন্যান্য জুয়া খেলা অবাধে পরিচালিত হচ্ছিল। এতে তরুণসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নিচ্ছিলেন, যা সামাজিকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন এলাকাবাসী।
বিষয়টি প্রশাসনের নজরে এলে প্রথমে একদিন জুয়ার আসর বন্ধ করা হলেও পরদিন তা পুনরায় চালু হয়। পরবর্তীতে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম এর দ্রুত ও কঠোর পদক্ষেপে মেলার ভেতরে চলা সকল জুয়ার আসর বন্ধ করে দেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কার্যক্রম রোধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park