1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে আগাছানাশকে ২২ একর ধানক্ষেত ধ্বংস

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৩২ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামে রাতের আঁধারে আগাছানাশক প্রয়োগ করে ২২ একর ধানক্ষেত ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ক্ষতিগ্রস্ত কৃষক তন্ময় রায় চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
জানা গেছে, তন্ময় রায় ঋণ ও মহাজনের কাছ থেকে ধারদেনা করে চলতি মৌসুমে বিপুল খরচে ধানের চারা রোপণ করেছিলেন। কিন্তু অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া আগাছানাশকের কারণে তার পুরো ক্ষেতজুড়ে ধানের চারা হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে, কোথাও কোথাও পচে যাচ্ছে। এতে তার সব পরিশ্রম এক মুহূর্তেই নষ্ট হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক তন্ময় রায় বলেন, “আমি ধারদেনা করে এই চাষ করেছি। এখন সব শেষ হয়ে গেছে। সরকার যদি সাহায্য না করে, তাহলে আমার বাঁচার উপায় থাকবে না।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঢোলারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিমান্ত কুমার বর্মন নির্মল ক্ষতিগ্রস্ত কৃষকের প্রতি গভীর সহানুভূতি জানিয়ে বলেন, প্রশাসন দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তা প্রদান করা উচিত।
ঢোলারহাট ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল হক বলেন, একজন কৃষকের স্বপ্ন এভাবে ধ্বংস হয়ে যাওয়া শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি সামগ্রিক কৃষি ব্যবস্থার জন্যও হুমকি। দ্রুত পদক্ষেপই পারে তন্ময় রায়ের মতো অসহায় কৃষকের মুখে আবার হাসি ফিরিয়ে দিতে।
ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাটিকে অত্যন্ত ন্যাক্কারজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, কৃষকের পাশে দাঁড়াতে কৃষি বিভাগ সর্বোচ্চ চেষ্টা করবে এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি সরকারি সহায়তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এদিকে এলাকাবাসী ও সচেতন মহল দ্রুত জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য জরুরি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park