1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পঠিত

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (০৮ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বয়ে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ করেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব এস এম ইফতেখার আহমেদ।

 

প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক সক্ষমতা ও টার্নআউট মূল্যায়নের ভিত্তিতে পুলিশ সুপার জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। এছাড়াও তিনি উপস্থিত সকল সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

 

প্যারেড শেষে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা তাদের সমস্যাবলি, আবেদন ও প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ সুপার সেগুলো মনোযোগ সহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

 

পরবর্তীতে পুলিশ অফিসের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, ডিআইও-১, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং ডিবি’র ওসি উপস্থিত ছিলেন।

 

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পুলিশ সুপার সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park