1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে ড্রামে পেট্রোল মজুদ, বেশি দামে বিক্রি—ব্যক্তির ৫ দিনের জেল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পঠিত

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ড্রামে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে আব্দুস সামাদ নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার লাহিড়ী বাজার সংলগ্ন ধানতলা ইউনিয়নের শিল্পাটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় একটি বাড়িতে অভিযান চালিয়ে এক ড্রাম পেট্রোল জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সামাদ ড্রামে পেট্রোল মজুদ করে রাতের বেলায় প্রতি লিটার প্রায় ৩০০ টাকা দামে বিক্রি করতেন। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ দিনের কারাদণ্ড দেন।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. আহসানুল হক। জব্দকৃত পেট্রোল পরবর্তীতে সরকারি নির্ধারিত দামে বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park