1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

সিংড়ায় ওয়াকার্স পার্টির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন

  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পঠিত

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় জালানি তেলের কালোবাজারি বন্ধ, হামের টিকার দুর্নীতি রোধ, ট্রান্সফরমার চুরি বন্ধ, ড. ইউনুসের গণবিরোধী মার্কিন চুক্তি বন্ধ সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ওয়াকার্স পার্টি সিংড়া উপজেলা শাখা।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২ টায় বাংলাদেশ ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিংড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানবন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য দিল আফরোজা খানম, জাতীয় কৃষক সমিতির সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুস্তম আলী প্রমূখ।

বক্তারা অবিলম্বে কৃষক ও সাধারণ মানুষের দাবি পুরণ সহ জননেতা রাসেদ খান মেননের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park