1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

সাংবাদিককে আটক ও  মামলায় জড়ানোর প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৫৭ বার পঠিত

সাংবাদিককে আটক ও  মামলায় জড়ানোর প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন 

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার): দৈনিক যায়যায়দিনের টেকনাফ প্রতিনিধি (মাল্টিমিডিয়া) সাংবাদিক আরাফাত সানিকে আটক ও  বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক শাহেদ ফেরদৌস হিরুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে কক্সবাজারের ঈদগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ঈদগাঁও বাস ষ্টেশনে উপজেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আল্টিমেটাম দেন। একই সঙ্গে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কলম ধরার কারণেই সাংবাদিকদের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে যা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।

বক্তারা দাবি করেন সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত ও গণমাধ্যমকে ভয় দেখানোর সংস্কৃতি বন্ধ করতে হবে।

সিবিএন ঈদগাঁও প্রতিনিধি আজিজুর রহমানের সঞ্চালনায় ও ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন,  জাহাঙ্গীর বাঙ্গালী, আমারদেশ প্রতিনিধি আনোয়ার হোছাইন, সাঙ্গু প্রতিনিধি মোঃ মিজানুর রহমান আজাদ, মনছুর আলম, এম বজলুর রহমান, এনসিপি নেতা রহিম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় দৈনিক মিল্রাত জেলা প্রতিনিধি এইচএন আলম, দি মর্নিং পোস্ট প্রতিনিধি বদিউল আলম বাহাদুর, সাংবাদিক বশিরুজ্জামান, মোঃ আরফাত, সায়মন সরওয়ার কায়েম, রাশেদ কামাল, আবু বক্কর সিদ্দিক, রবিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park