1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

মাছখুরিয়া উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পঠিত

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মাছখুরিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী, মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক মোঃ জাহিদুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতেই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ আবু হায়াত নুরুন্নবী। বিশেষ অতিথি (গেস্ট অব অনার) হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান।

 

এছাড়াও উপস্থিত ছিলেন ১নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরফান আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, মোঃ হোসেন আলী, পাড়িয়া কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ও পাড়িয়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ রফিকুল ইসলাম, বাতায়ন কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মোঃ বদিউজ্জামান, আমজানখোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী জতিশ চন্দ্র সিনহা, বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মোঃ পসিরুল ইসলাম ও আব্দুল খালেক, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা প্রমুখ।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ, সুধীজন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং বর্তমান ও বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক মতিউর রহমান এবং সহকারী শিক্ষক মোঃ মকবুল হোসেন (বিএসসি)। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ দুলাল হোসেন ও শ্রী হরি চন্দ্র সিংহ।

শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ জাহিদুর রহমানকে সম্মাননা প্রদান এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park