1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

তারাগঞ্জে তেল ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে উদ্যোগ

  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পঠিত

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা জোরদারে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন। সভায় জ্বালানি তেলের বর্তমান মজুদ পরিস্থিতি, সরবরাহ ব্যবস্থা এবং কৃষি খাতে বিশেষ করে বোরো মৌসুমে সেচ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তেলের প্রাপ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, চলমান বোরো মৌসুমে কৃষকদের সেচ কার্যক্রমে জ্বালানি তেলের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এ সময় কোনোভাবেই যাতে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং খুচরা ও পাইকারি পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা যায়, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

বক্তারা আরও উল্লেখ করেন, বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো অনিয়ম বা মজুদদারির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

মতবিনিময় সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, জ্বালানি তেল ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ীরা তাদের নানা সমস্যা ও বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে সেসব সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়।

সভা শেষে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর ও কৃষিবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park