1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় কাজ করছে ‘হাবিপ্রবি মজার ইস্কুল’

  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পঠিত

ইফাত হোসেন জীম, হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মানবিক বিকাশে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন হাবিপ্রবি মজার ইস্কুল। ২০১৫ সালে যাত্রা শুরু করা সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাস সংলগ্ন এলাকার শিশুদের বিনামূল্যে শিক্ষা, শিক্ষাসামগ্রী এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

সংগঠনটির ২০২৫–২০২৬ কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাইম মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন রাফিউল ইসলাম আনাম। এছাড়াও সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন কৃষি অনুষদের রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোঃ মোবারক হোসেন।

 

সংগঠনের সভাপতি সাইম মাহমুদ বলেন, ২০১৫ সাল থেকে আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির চেষ্টা করে যাচ্ছি। শুধু পড়ালেখাই নয়, শিশুদের নৈতিক ও মানসিক বিকাশের জন্য বিভিন্ন এক্সট্রা-কারিকুলার কার্যক্রমও আয়োজন করা হয়। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই।

 

সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম আনাম বলেন, আমাদের মূল লক্ষ্য হলো পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষার আলোয় এগিয়ে নেওয়া। একটি সুন্দর ও উন্নত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। তাই সকলের সহযোগিতায় আমরা এই কার্যক্রমকে আরও শক্তিশালী করতে চাই।

 

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী এবং সমাজের সকল শ্রেণির মানুষের সহযোগিতায় এই মহৎ উদ্যোগকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের নিয়মিত পাঠদান ছাড়াও সাংস্কৃতিক কার্যক্রম, খেলাধুলা এবং বিভিন্ন শিক্ষামূলক আয়োজনের মাধ্যমে তাদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে হাবিপ্রবি মজার ইস্কুল। সংগঠনের সাথে যুক্ত সকল স্বেচ্ছাসেবীর নিরলস পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park