1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সুফল পাবে সেবা গ্রাহকরা

  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পঠিত

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ প্রায় দুই বছর পর চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা।  শনিবার বেলা ১১ টায় মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আল্ট্রা সোগ্রাম রুমে একটি পুরুষ রোগী’র মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে।

 

দীর্ঘ প্রায় দুই বছর পর এ সেবা চালু হওয়ায় মাদারগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীরা এ সুফল পাবে ফলে সেবার মান বাড়বে। এ সেবা নিতে আসা রোগীদের প্রথম দিনেই উপস্থিতি ছিল চোঁখে পড়ার মতো।

 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন সেবা প্রার্থীরা জানিয়েছেন আমরা দরিদ্র মানুষ সরকারি হাসপাতালে আল্ট্রাসোনো গ্রাম চালু করায় অল্প খরচে এ সেবা টা পাচ্ছি।  এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু রায়হান জানান  আমাদের সুযোগ্য জেলা সিভিল সার্জন স্যার এবং  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়ের উদ্যোগে দীর্ঘ দুই বছর পর আল্ট্রাসোনোগ্রাম সেবা পুনরায় চালু করতে পেরেছি।  এ সেবার মধ্য দিয়েই মাদারগঞ্জবাসী উপকৃত হবে। পেগনেন্সি প্রোফাইল সরকারি মুল্য নির্ধারন করা হয়েছে ১১০ টাকা এবং সম্পন্ন আল্ট্রা ২২০ টাকা।

 

এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান আমি দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করতেছি মাদারগঞ্জবাসীকে ভালো সেবা দেওয়ার জন্য।    আলহামদুলিল্লাহ জেলা সিভিল সার্জন স্যারের আন্তরিক প্রচেষ্টায়  আল্ট্রা-সোনোগ্রাম সেবা আজ থেকে  চালু করা হলো।

 

এ সময় অন্যান্য মেডিকেল অফিসারবৃন্দ, স্টাফবৃন্দ এবং সেবা গ্রাহকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park