1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

জবিতে নারী শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ, জকসুর তাৎক্ষণিক হস্তক্ষেপে সমাধান

  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পঠিত

সীমান্ত,জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর সঙ্গে বাসার দারোয়ানের অসদাচরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নেতারা।

 

বুধবার (৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১৬তম আবর্তনের এক শিক্ষার্থীর সঙ্গে তার বাসার দারোয়ান অসদাচরণ করেন বলে জানা যায়। বিষয়টি জানার পরপরই জকসুর প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভুক্তভোগীর চাহিদা অনুযায়ী স্থানীয়দের সহায়তায় ঘটনার সমাধান করেন।

 

জকসুর সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, “ক্যাম্পাস কিংবা ক্যাম্পাসের বাইরে আমাদের বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

 

তিনি আরও জানায় শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্নে জকসু কোনো ধরনের আপস করবে না এবং প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park