1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

মোটরসাইকেল করে পরিবহনের সময়, ৬০ লিটার অবৈধ ভাবে পেট্রোল জ্বালানি তেল জব্দ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পঠিত

আনিসুর রহমান মানিক, পঞ্চগড় প্রতিনিধ: পঞ্চগড়ে বিশেষ কৌশলে মোটরসাইকেলে করে অবৈধভাবে পেট্রোল পরিবহনের সময় প্রায় ৬০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত তেল সরকারি নির্ধারিত দামে স্থানীয় মোটরসাইকেল চালকদের কাছে বিক্রি করা হয়।

 

শুক্রবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চগড় শহরের পুরাতন এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলের সঙ্গে বিশেষভাবে তৈরি বক্সে করে পেট্রোল বহন করা হচ্ছিল।

 

উদ্দেশ্য ছিল খোলা বাজারে বেশি দামে বিক্রি করা। দীর্ঘদিন ধরে একটি চক্র বোদা উপজেলার একটি ফিলিং স্টেশন থেকে অসাধু উপায়ে জ্বালানি সংগ্রহ করে তা বেশি দামে বিক্রি করে আসছিল বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার দিন একই কৌশলে পেট্রোল পরিবহনের সময় হাবিব নামে এক ব্যক্তি বিষয়টি বুঝতে পেরে মোটরসাইকেলটিকে ধাওয়া করেন। একপর্যায়ে চালক পুরাতন পঞ্চগড়ের ডিস্টিলারি এলাকায় মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

 

 

পরে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলসহ পেট্রোল জব্দ করেন।

 

প্রশাসন জানায়, জব্দকৃত তেল স্থানীয় একটি ফিলিং স্টেশনে নিয়ে সরকারি মূল্যে বিক্রি করা হয়েছে এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, মোটরসাইকেলটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের বিরুদ্ধে ওঠা অভিযোগও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park