1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

এসএসসি প্রস্তুতিতে মডেল টেস্টের ছোঁয়া: বালিয়াডাঙ্গীতে জে এন্ড এস কোচিং সেন্টারের সফল 

  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পঠিত

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার স্কুল হাট এলাকায় অবস্থিত জে এন্ড এস কোচিং সেন্টার-এ অনুষ্ঠিত হয়েছে এসএসসি প্রস্তুতি মডেল টেস্ট পরীক্ষা ২০২৬। রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজ মাঠের দক্ষিণ পাশে অবস্থিত এই কোচিং সেন্টারে মনোরম পরিবেশে পরীক্ষাটি সম্পন্ন হয়। (০১ এপ্রিল)

 

কোচিং সেন্টার কর্তৃপক্ষ জানায়, মানবিক, বিজ্ঞানসহ বাংলা, ইংরেজি ও গণিতসহ সকল বিষয়ে গুরুত্ব সহকারে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই ও ভবিষ্যৎ প্রস্তুতিকে আরও শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য।

 

কোচিং সেন্টারের পরিচালক মোঃ জসিম উদ্দিন (বিবিএ, এমবিএ ম্যানেজমেন্ট) পরীক্ষার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন,

“এই মডেল টেস্ট শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা নিজেদের দুর্বলতা চিহ্নিত করে সংশোধনের সুযোগ পাবে। নিয়মিত অনুশীলনই ভালো ফলাফলের চাবিকাঠি।”

 

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও সন্তোষ প্রকাশ করে বলেন,

“আমরা এখানে এসে অনেক উপকৃত হচ্ছি। সকল বিষয়ে গুরুত্ব সহকারে পাঠদান করা হয় এবং পরিবেশও খুবই ভালো।”

 

এ সময় হল গার্ড হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আবু সুফিয়ান বাবু। তিনি পরীক্ষার্থীদের সততার সাথে পরীক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন,

“পরীক্ষার সময় কেউ যদি কারো খাতা দেখে লেখে, তাহলে সেটা নিজের সাথে প্রতারণা। এতে নিজের মেধা যাচাই করা সম্ভব হয় না। তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং নিজ যোগ্যতায় পরীক্ষা দিতে হবে।”

 

সার্বিকভাবে সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park