1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

গাজীপুরে ট্রেনে ঝাঁপ দিয়ে, মা ও দুই সন্তানের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৭১ বার পঠিত

গাজীপুরে ট্রেনে ঝাঁপ দিয়ে, মা ও দুই সন্তানের মৃত্যু

 

ডেক্স রিপোর্ট: গাজীপুরের পূবাইল এলাকায় এক মর্মান্তিক ঘটনায় মা ও তাঁর দুই সন্তান ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল রেলস্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহত মা হাফেজা খাতুন মালা (২৫) গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। সঙ্গে থাকা দুই শিশু—এক ছেলে ও এক মেয়ে—তাঁর সন্তান। প্রাথমিকভাবে শিশুদের নাম জানা যায়নি।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মালা তাঁর দুই সন্তানকে সঙ্গে নিয়ে রেললাইনের ওপর দিয়ে যাচ্ছিলেন। এ সময় সামনে থেকে একটি ট্রেন আসতে দেখে ছেলে সন্তানটি সরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু মা তাকে টেনে ধরে দুই সন্তানকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

 

ঘটনার সময় রেললাইনের পাশে দায়িত্বে থাকা এক লাইনম্যান ট্রেন দেখে বাঁশি বাজিয়ে সতর্ক করার চেষ্টা করেন। তবে তাঁরা সরে যাননি।

 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ওসি আতিকুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park