1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

শ্যামনগরের গাবুরাতে ছাগল পালনের উপর প্রশিক্ষণ দিয়েছে ফেইথ ইন এ্যাকশন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৮১ বার পঠিত

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।

৩১ মার্চ ২০২৬ তারিখ সকাল ৯ টায় চকবারা প্রোডাকশন সেন্টারে ১৮ জন নারী-পুরুষকে ছাগল পালন বিষয়ক এক দিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাস, প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর চৈতি মন্ডল প্রমূখ।

প্রশিক্ষক ছাগল পালনের উদ্দেশ্য, গুরুত্ব, ছাগলের জাত, ছাগলের বাসস্থান, ছাগলের বাচ্ছা ও মা ছাগলের যত্ন, খাদ্য, ছাগলের পরজীবি, রোগ ও টিকা নিয়ে আলোচনা করেন। দিন ব্যাপী এই প্রশিক্ষণ বিকাল ৪ টায় সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্প্রসারণ কর্মকর্তা বলেন, “ছাগল পালন লাভবান একটি পেশা। ছাগল পালন করে নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরানো যায়। এজন্য প্রশিক্ষণ গ্রহণ করা প্রয়োজন। এই প্রশিক্ষণ গ্রহণ করে ছাগল পালনের উপর জোর দিতে হবে। ফেইথ ইন এ্যাকশন এমন প্রশিক্ষণ আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park