1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ফুলপুরে প্রবাসীর উদ্যোগে ৪৫ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭৭ বার পঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৫ নং সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে প্রবাসী হাফেজ জিয়াউল হক জুয়েলের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

জানা যায়, এলাকার নিম্নআয়ের মানুষের সহায়তায় তিনি ব্যক্তিগত উদ্যোগে ৪৫টি পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এতে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. কবির খান। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা বাড়ায় এবং অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করে।

 

এ সময় প্রবাসী হাফেজ জিয়াউল হক জুয়েল জানান, তিনি ভবিষ্যতে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করতে চান এবং আসন্ন নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

 

স্থানীয়রা জানান, প্রবাসে থাকলেও হাফেজ জিয়াউল হক জুয়েল নিয়মিত এলাকার মানুষের পাশে দাঁড়ান, যা সত্যিই প্রশংসনীয়।

 

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park