1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে গভীর রাতে উঠান বৈঠক, জনস্রোতে মুখর জিয়াখোর গ্রাম

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পঠিত

বালিয়াডাঙ্গীতে গভীর রাতে উঠান বৈঠক, জনস্রোতে মুখর জিয়াখোর গ্রাম

মোঃ আবু সুফিয়ান বাবু
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় শীত উপেক্ষা করে গভীর রাতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী উঠান বৈঠক। রবিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দুওসুও ইউনিয়নের জিয়াখোর গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গ্রামীণ জীবনে যা গভীর রাত হিসেবে বিবেচিত, সেই সময়েও কনকনে ঠান্ডা আর নিদ্রাকে উপেক্ষা করে বয়োবৃদ্ধ, যুবক ও নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জনসমুদ্রে রূপ নেয় বৈঠকস্থল। উপস্থিত সবাই অপেক্ষায় ছিলেন তাদের প্রিয় ‘এমপি সাহেব’-এর বক্তব্য শোনার জন্য।

শত ব্যস্ততা পেরিয়ে জনগণের কাছে পৌঁছালে উপস্থিত জনতা স্লোগানে মুখরিত হয়ে ওঠে—
❝এমপি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম❞।
স্লোগান আর উচ্ছ্বাসে স্পষ্ট হয়ে ওঠে— কে হতে যাচ্ছেন জনগণের ভবিষ্যৎ এমপি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। তিনি জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং আগামীর উন্নয়ন ভাবনা তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাড়ায় পাড়ায় জনগণের আত্মবিশ্বাস ও জনজোয়ার প্রমাণ করে দিচ্ছে— এই স্রোত থামানোর সাধ্য কারও নেই, এমনটাই মনে করছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park