1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলবিরুণী রুমির দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন,যশোর প্রতিনিধি: যশোরের বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আলবিরুণী রুমির (৮৫) দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। আজ রোববার জোহর নামাজের পর সদর উপজেলার হামিদপুর শিকদারপাড়া শাহী মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দাফনের আগে প্রশাসনের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন যশোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। এ সময় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতিনিধি মো. নজরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে। জানাজা ও দাফন অনুষ্ঠানে ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিউল, অ্যাডভোকেট মাহমুদ লিটু, ইউপি সদস্য শেখ আকরাম হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। এর আগে দীর্ঘ ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল দিবাগত মধ্যরাতে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

পারিবারিক সূত্র জানায়, গত ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতরের দিন সকালে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তিনি ‘ইন্টারনাল ব্রেন হেমারেজ’ বা মস্তিষ্কে অভ্যন্তরীণ রক্তক্ষরণে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আলবিরুণী রুমি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীনের পর দীর্ঘকাল সততা ও নিষ্ঠার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। অবসর জীবনেও তিনি এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং হামিদপুর শিকদারপাড়া শাহী মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি একটি মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park