1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে বালিয়াডাঙ্গা ইয়ং স্টারের ঈদ আনন্দ মেলা ও লটারি সম্পন্ন

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মাঠ পাড়া ইয়ং স্টারের উদ্যোগে আয়োজিত জমকালো ঈদ আনন্দ অনুষ্ঠান, কনসার্ট ও লটারি ড্র অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে গতকাল। এক ঝাঁক তরুণ প্রজন্মের বলিষ্ঠ পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে বালিয়াডাঙ্গা এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তরুণদের এমন সামাজিক ও বিনোদনমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

 

অনুষ্ঠানটি সফল করতে পরিচালনার প্রধান দায়িত্বে ছিলেন এক ঝাঁক উদীয়মান তরুণ। যাদের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন শিক্ষক সুমন,রিপন, চঞ্চল, রানা, আজিজুর ও হাছনাত। তাদের অক্লান্ত পরিশ্রমে কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি জনসমুদ্রে পরিণত হয়।

 

সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বহুল প্রতীক্ষিত ভাগ্য পরীক্ষা বা লটারি ড্র অনুষ্ঠিত হয়। লটারিতে প্রথম পুরস্কার হিসেবে একটি রেফ্রিজারেটর (ফ্রিজ) জিতে নেন শহীদ। দ্বিতীয় পুরস্কার এলইডি টেলিভিশন পান হাছান এবং তৃতীয় পুরস্কার একটি স্মার্টফোনসহ মোট ৩০টি আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়। বালিয়াডাঙ্গা ইয়ং স্টারের সদস্যরা জানান, এলাকার মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই প্রতিবছর তারা এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করে থাকেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park