1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

জামালপুরের বকশিগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রি দায়ে ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৯৮ বার পঠিত

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

শনিবার রাত ৮ টার দিকে পৌরসভার চন্দেরবন এলাকায় জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বকশিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা।

অভিযানে মাসুদ রানা মাতুন (৩৫) নামে এক ব্যক্তির বাড়িতে অবৈধভাবে বেশি দামে পেট্রোল ও ডিজেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা জানান, অভিযানে প্রায় ১১০ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ করা হয় এবং পরবর্তীতে তা ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park