1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বীরগঞ্জে মজুদবাজের বিরুদ্ধে অভিযান: ৪১৪ লিটার জ্বালানি জব্দ, ৭ দিনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পঠিত

গোকুল চন্দ্র রায়,  বীরগঞ্জ ( দিনাজপুর ) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। এ সময় পরিতোষ কুমার রায় নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তার বাড়ি থেকে মোট ৪১৪ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তেলের মধ্যে ৩৮০ লিটার ডিজেল ও ৩৪ লিটার অকটেন রয়েছে, যা তার বাড়ি থেকেই জব্দ করা হয়। অভিযুক্ত ব্যক্তি অধিক দামে বিক্রির উদ্দেশ্যে এসব তেল অবৈধভাবে মজুদ করেছিলেন বলে জানা গেছে।

জব্দকৃত তেল তাৎক্ষণিকভাবে খোলা বাজারে বাজারমূল্যে বিক্রি করে দেওয়া হয়। প্রশাসন জানায়, কৃত্রিম সংকট সৃষ্টি ও জনদুর্ভোগ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park