1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৬৮ বার পঠিত

জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

মোঃ আবু সুফিয়ান বাবু
বালিয়াডাঙ্গী ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি: সোমবার (২৬ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ঠাকুরগাঁও–২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেখানে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় রোগীরা চিকিৎসা সেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন।

অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম হাসপাতালের অবকাঠামো, চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহসহ বিদ্যমান সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা সমাধান ও চিকিৎসা সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ সময় তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একটি কার্যকর ও জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park