1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

কাল বৈশাখী ও শিলাবৃষ্টির তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষতি পঞ্চগড়ে

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পঠিত

আনিসুর রহমান মানিক, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে জনজীবনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে শুরু হয় ঝড়ো হাওয়া। মুহূর্তেই বজ্রসহ ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে বড় বড় শিলা পড়তে শুরু করে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় দমকা হাওয়ার সঙ্গে তীব্র ঝড়। প্রায় আধাঘণ্টাব্যাপী এই তাণ্ডবে ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

 

ঝড়ের তীব্রতায় অনেক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়েছে। এতে কিছু স্থানে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

কৃষকরা জানান, এই সময় বোরো ধান ও মরিচ সহ বিভিন্ন মৌসুমি ফসল মাঠে থাকায় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে ধান, ভুট্টা ও সবজিক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

 

পঞ্চগড় সদর ও আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

 

আকস্মিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park