1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

বার কাউন্সিলের অধীনে অ্যাডভোকেট হলেন ফুলপুরের তানভীর আহমেদ রিয়াদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৭০ বার পঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কৃতি সন্তান তানভীর আহমেদ রিয়াদ বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। সম্প্রতি তিনি এ গৌরবজনক সাফল্য অর্জন করেন।

 

তানভীর আহমেদ রিয়াদ হাজী মো. সেকান্দার আলীর সন্তান। এই অর্জনে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, তার এই পথচলায় বাবা-মায়ের ত্যাগ ও দোয়া, ভাইবোনদের ভালোবাসা এবং বন্ধুদের আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

তিনি জানান, একজন আইনজীবী হিসেবে ন্যায়, সততা ও পেশাগত দায়িত্ববোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানুষের পাশে দাঁড়াতে চান। এ জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

 

তাঁর এ সাফল্যে পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park