1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

সিংড়ায় পানাউল্লাহ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ইসলাম আনু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১০১ বার পঠিত

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের পানাউল্লাহ খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন নাটোর-০৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

 

উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার (২৭ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুন নূর, বিএডিসি কর্মকর্তা মানিক রতন, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন মাস্টার, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজল সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

 

বক্তারা বলেন, পানাউল্লাহ খালের পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতা কমে যাবে। তারা দ্রুত কাজ শেষ করে জনগণের সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park