1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১১০ বার পঠিত

মো: তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ ইং পুলিশের পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করা হয়।

আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি আবেগের সঙ্গে স্মরণ করে। দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে লালমনিরহাট জেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লালমনিরহাট জেলার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও রেলওয়ে গণকবরে শহিদ সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’’ পালন করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে লালমনিরহাট জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয় শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও আরো শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক লালমনিরহাট’সহ বিভিন্ন অফিস প্রধান বৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ সহ সরকারী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবৃন্দ সহ লালমনিরহাট জেলার সর্বস্তরের নাগরিকবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম-বার, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব এ কে এম ফজলুল হক, অফিসার ইনচার্জ, লালমনিরহাট সদর থানা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, ডিআইও-১, টিআই (প্রশাসন)’সহ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park