1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি: যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

 

দিনের প্রথম প্রহরে শহরের বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সিভিল সার্জন ডা. মাসুদ রানা ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান।

রাজনৈতিক দলগুলোর মধ্যে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপি সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বীর শহীদদের স্মরণ করা হয়।

সকাল ৯টায় যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত (ডিসপ্লে)। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন।

 

দিবসটি উপলক্ষে টাউন হল ময়দানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল মসজিদ, মন্দির ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।

 

পাশাপাশি যশোর জেনারেল হাসপাতাল, সরকারি শিশু পরিবার, শিশু উন্নয়ন কেন্দ্র ও কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরের সর্বস্তরের মানুষ স্বাধীনতার ৫৪ বছর উদযাপন কর্মসূচি ছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park