1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

নেপাল–বাংলাদেশ অ্যাওয়ার্ড অর্জন করলেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পঠিত

নেপাল–বাংলাদেশ অ্যাওয়ার্ড অর্জন করলেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন

 

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার):শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন কর্তৃক নেপাল বাংলাদেশ এক্সিলেন্স আইকন অ্যাওয়ার্ড অর্জন করেছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নারী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ্ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।

 

মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয় গত ১৬ জানুয়ারি নেপালের রাজধানী কাটমান্ডুর ইউনিয়ন প্লাজা অডিটোরিয়ামে। অনুষ্ঠানে বাংলাদেশ ও নেপালের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গতঃ উপজেলায় সুনাম ও দক্ষতার সঙ্গে নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ঈদগাহ্ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়। প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের নেতৃত্বে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছেন।

 

নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন সুত্র জানায়, দুই দেশের বন্ধুত্ব, বাণিজ্য, সংস্কৃতি ও সম্প্রীতির সেতুবন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ ধরনের আন্তর্জাতিক অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়। এই সম্মাননা অর্জনের মাধ্যমে শুধু একজন শিক্ষাবিদ নন, বরং ঈদগাঁও ও কক্সবাজার জেলার নারী শিক্ষার মর্যাদা আন্তর্জাতিক অঙ্গনে আরও এক ধাপ এগিয়ে গেছে বলে মনে করছেন বোদ্ধা মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park