1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত, আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পঠিত

আশিকুর ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল ১০টায় করা হয়। এরপর অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা, যেখানে বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন। সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক, বেলকুচি উপজেলা বিএনপি।

সভাপতিত্ব করেন, মোঃ বাবর আলী সরকার, সাবেক সভাপতি, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মোঃ ইমতিয়াজ উদ্দিন, সাবেক সদস্য, বেলকুচি উপজেলা বিএনপি; মোঃ নজরুল ইসলাম ঝন্টু, সাবেক সদস্য, বেলকুচি উপজেলা বিএনপি; মোঃ মনোয়ার হোসেন শামীম, সাবেক সদস্য, বেলকুচি পৌর বিএনপি; মোঃ হেলাল উদ্দিন প্রামাণিক, সাবেক সদস্য, বেলকুচি পৌর বিএনপি; মোঃ নুর আলম, আহ্বায়ক, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দল; মোঃ আব্দুল বারিক (মেম্বার), সাবেক সাধারণ সম্পাদক, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপি, মোঃ শাহিন রেজা, সাবেক ছাত্রনেতা, মোঃ হাসমত আলী হাসু, বিএনপি নেতা, মোঃ রাজ্জাক, আহ্বায়ক, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন যুবদল, মোঃ শাহাদাত হোসেন, আহ্বায়ক, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, মোঃ রশিদ, আহ্বায়ক, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন ছাত্রদলসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোঃ ফজলুল হক ফজল, সাবেক সাধারণ সম্পাদক, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপি।

 

আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আয়োজনে করেন, ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park