1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

মাদারগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৯৮ বার পঠিত

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

উপলক্ষে মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

 

বৃহস্পতিবার বিকাল ৫ টায় বালিজুড়ী বাজার শহিদ মিনার চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার সেক্রেটারি এডভোকেট আবদুল আওয়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ সাদিউর রহমান সাদি,জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা সূরা সদস্য আব্দুল আজিজ জামালী, জামায়াতে ইসলামীর মাদারগঞ্জ পৌর আমীর আতিকুর রহমান সেলিম, বালিজুড়ী ইউনিয়নের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, চরপাকেরদহ ইউনিয়নের আমীর মাওলানা জাকারিয়া আলম, ইসলামি ছাত্র শিবির মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি রমজান আলী প্রমূখ। এ সময় উপজেলা, পৌর,ইউনিয়ন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও ছাত্র শিবির এর নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park