1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

দিনাজপুরে তেলের লাইনে দাঁড়িয়ে স্ট্রোকে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পঠিত

ফজলুর রহমান: দিনাজপুরের কাহারোল উপজেলায় মোটরসাইকেলের তেল নিতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোকে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার আছমা লতিফা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত এনায়েতুল করিম (৪৮) বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের মৃত মোজাম্মেল মাস্টারের ছেলে।
জানা যায়, শ্বশুরবাড়ি কাহারোলে বেড়াতে এসে তিনি মোটরসাইকেলের তেল নিতে ওই ফিলিং স্টেশনে লাইনে দাঁড়ান। দীর্ঘ সময় অপেক্ষার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, এনায়েতুল করিম পূর্ব থেকেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park