1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

চারঘাট উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করতে শিমুল সরকারের বিকল্প নেই: তৃণমূলের দাবি

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৭৬ বার পঠিত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলা ছাত্রদলের আগামী দিনের নেতৃত্ব নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে সংগঠনটিকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছেন রাজপথের ত্যাগী ছাত্রনেতা শিমুল সরকার।

স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মতে, শিমুল সরকার একজন অত্যন্ত পরিশ্রমী ও কর্মীবান্ধব নেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। দুর্দিনের আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় উপস্থিতি তাকে সাধারণ কর্মীদের আস্থার প্রতীকে পরিণত করেছে। তৃণমূলের ছাত্রনেতারা মনে করেন, চারঘাট উপজেলা ছাত্রদলের আগামীর দায়িত্ব শিমুল সরকারের হাতে ন্যস্ত করা হলে সংগঠনটি অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি সুসংগঠিত হবে।

বিগত বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি অন্যতম ভূমিকা পালন করেছেন বিশেষ ভাবে উল্লেখযোগ্য ২৮ অক্টোবর ২০২৩ থেকে শুরু করে জুলাই ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শিমুল সরকারের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। রাজপথে সাহসিকতার সাথে লড়াই করতে গিয়ে তিনি একাধিকবার হামলার শিকার হয়েছেন এবং তার নামে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলাও দেওয়া হয়েছে। দমে না গিয়ে প্রতিটি প্রতিকূল পরিস্থিতিতে তিনি সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে নিরলস পরিশ্রম করেছেন।

উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রনেতারা জানান, “শিমুল সরকার এমন একজন নেতা যিনি সবসময় কর্মীদের সুখ-দুঃখে পাশে থাকেন। ছাত্রদলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তার মতো ত্যাগী ও সাহসী নেতৃত্বের আজ বড় প্রয়োজন। আমরা তাকেই আগামী দিনের উপজেলা সভাপতি হিসেবে দেখতে চাই।”

আসন্ন কমিটিতে সভাপতি পদপ্রার্থী হিসেবে শুভেচ্ছা বার্তায় শিমুল সরকার জানান, দল যদি তাকে সুযোগ দেয় তবে তিনি চারঘাট উপজেলা ছাত্রদলকে একটি মডেলে পরিণত করবেন। মেধা ও শ্রম দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই তার মূল লক্ষ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park